বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

উচ্চ মাধ্যমিক বিভাগীয় ফলাফলে মৌলভীবাজার পিছিয়ে

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: ছাত্র ছাত্রীদের বহুল আকাঙ্ক্ষিত দিন ছিল আজ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে এবছর পাশের হার একলাফে কমেছে ১৩ দশমিক ৪০ ভাগ। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) সিলেট শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয়ের চিত্র তুলে ধরার জন্য একটি তথ্যই যেন কপালে চোখ উঠে যাওয়ার মত‌।

পাসের হরে সিলেট বিভাগের সবচেয়ে পিছিয়ে আছে মৌলভীবাজারে। মৌলভীবাজারের পাসের হার ৭৪.৯১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৭শ ৭৯ জন শিক্ষার্থী।

মৌলভীবাজারের ফলাফল পরীক্ষার্থী -১৩ হাজার ৯শ ৩ জন, পাস করেছে ১০ হাজার ৮ জন, জিপিএ ৫ পেয়েছে ৭শ ৭৯ জন। 

ফলাফলের পরিসংখ্যান বলছে, দেশের ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলে এবার ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে সিলেট বোর্ড।। যা গত বছর ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ১৩ দশমিক ৪০ শতাংশ।

আজ বুধবার ( দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়।

এ বছর সিলেট শিক্ষাবোর্ড থেকে ৬৬ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশ নেয়। যাদের মধ্যে পাস করেছে ৫৪ হাজার ১২২ জন। সিলেট বোর্ডে পাশের হার ৮১ দশমিক ৪০ শতাংশ।

সিলেট বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। গত বছরে তুলনায় এ বছর জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে ১৪০ টি। গতবার বিভাগে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৭৩১ শিক্ষার্থী।

জেলা অনুযায়ী ফলাফলে দেখা যায়, সবচেয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। এই জেলায় পাসের হার ৮৬.৪৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৯ জন।

পাসের হারের দিক দিয়ে জেলার দ্বিতীয় অবস্থানে আছে সুনামগঞ্জ। তবে জিপিএ-৫ এ সবার পিছনে সুনামগঞ্জ। সুনামগঞ্জ জেলায় পাসের হার ৮২.৮৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন।

হবিগঞ্জ জেলায় পাসের হার ৮২.২৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৬৩৪ জন শিক্ষার্থী।

সর্বশেষ পাওয়া সংবাদ