মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
সম্পাদকীয়

নতুন ভ্যাট আইনে নিত্যপণ্যের দাম বাড়বে, বিপাকে পড়বে অধিকাংশ মানুষ

নতুন ভ্যাট আইন বাস্তবায়নের ফলে দেশের অধিকাংশ মানুষকে বিপাকে পড়তে হবে। জীবন রক্ষা করা দুরহ হয়ে উঠবে তাদের জন্য। পনেরো শতাংশ ভ্যাট কার্যকর হলে বড় প্রভাব পড়বে দেশীয় পোশাক, জুয়েলারি, রেস্তোরা, ফাস্টফুড এবং গৃহ নির্মাণে। এছাড়া দাম বাড়তে পারে টুথপেস্ট, ব্রাশ, সাবানের মতো নিত্যপণ্যের। সংকুচিত ভিত্তিমূল্য ও ট্যারিফ লাইন উঠে যাওয়াকেই এর কারণ বলছেন বিশ্লেষকরা।

ঘুম থেকে উঠেই চাই টুথপেস্ট, ব্রাশ, সাবান, সেভিং সামগ্রী আর পারফিউম। পয়লা জুলাই থেকে এসব পণ্য কিনতে দিতে হবে ১৫ শতাংশ ভ্যাট। গুনতে হবে বাড়তি টাকা।

নতুন ভ্যাট আইনের বড় প্রভাব পড়বে পোশাক কেনাকাটায়। এখন দেশি ব্র্যান্ডে ভ্যাট দিতে হয়, শতকরা ৪ টাকা। নতুন আইনে বাড়তি দিতে হবে আরো ১১ টাকা। একইভাবে ভ্যাট বাড়বে মোবাইল ফোন, জুতা, বেল্ট, মানিব্যাগ, ঘড়ি, চশমাসহ বেশকিছু পণ্যের দাম। সোনা-রূপার গহনায় ১০০ টাকায় খরচ বাড়বে ১০ টাকা।

রেস্টুরেন্টে খেতেও ভ্যাট দিতে হবে ১০০ টাকায় ১৫ টাকা। ফাস্টফুডে থাকা ১৫ শতাংশ ভ্যাটের সঙ্গে যোগ হচ্ছে ১০ শতাংশ সম্পূরক শুল্ক। ১৫ শতাংশ ভ্যাট লাগবে চা-পাতা কিনতেও।

বিদ্যুৎ বিলে ১০০ টাকায় ৫ টাকা ভ্যাট পয়লা জুলাই থেকে দিতে হবে ১৫ টাকা। ভবন নির্মাণে রডে ১৫ শতাংশ ভ্যাট আরোপে প্রতি টনে এর দাম বাড়বে প্রায় সাড়ে ৬ হাজার টাকা।

শাক-সবজি, মাছ-মাংস, ভোজ্যতেলে ভ্যাট না বসলেও সম্পূরক শুল্কের কারণে দাম বাড়বে মসলার। বিশ্লেষকেরা বলছেন ভ্যাটের এই বাড়তি বোঝা সামলাতে বেশকিছু খাতে ব্যয় বন্ধ করতে হবে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাকে। আয়ের সাথে সঙ্গতি রেখে চলতে পারবে না দেশের অধিকাংশ মানুষ। 

সর্বশেষ পাওয়া সংবাদ