মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
সম্পাদকীয়

বাংলা বর্ষ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি

প্রবাহমান কালের গর্ভে বিলীন হলো আরো একটি বছর। বিদায় নিল বাংলা ১৪২৩ বঙ্গাব্দ। নতুনের বারতা নিয়ে শুরু হল ১৪২৪। প্রকৃতির নিয়মে বয়ে যাওয়া সময়ের সঞ্চিতের উপর আশা জাগানিয়া হয়ে আসে আগামী। অতীতের গ্লানি, না পাওয়ার বেদনা, অতৃপ্তির তিক্ততা ভুলে স্বপ্নীল আগামী বির্নিমাণের ব্রত নিয়ে বরণ করা হয় নববর্ষ।

আবহমান কাল থেকে বাঙালী পালন করে আসছে বাংলা নববর্ষ। গ্রামকেন্দ্রিক বৈশাখী উৎসব আজ রাজধানী ঢাকাসহ সকল জেলা শহর তথা সারাদেশের মানুষের কাছে প্রাণের উৎসবে পরিণত হয়েছে। সংস্কৃতিমনা জাতির কাছে এক অনাবিল আনন্দের উপলক্ষ হিসেবে ফিরে আসে বার বার। এই একটি মাত্র দিনে সকল দল, মত, ধর্ম, বর্ণ, শ্রেণি বৈষম্য ভুলে সবাই অভিন্ন এক অনাবিল আনন্দের ফল্গুধারায় নিজেদের নিমজ্জিত রাখেন।

রাজধানী ঢাকাসহ সারাদেশে বসবে বৈশাখি মেলা। গ্রামের মেলায় পুতুল নাচ, নাগরদোলা, বাইয়োস্কপসহ থাকে নানা আনন্দ আয়োজন। মেলায় পসরা সাজিয়ে বসেন গ্রামীণ ঐতিহ্যের পণ্য নিয়ে। বাড়ি বাড়ি চলে নানা প্রস্তুতি, আয়োজন। গ্রামে গ্রামে বসে বৈশাখি মেলা, ব্যবসায়ীরা খুলে বসে কাঙ্খিত হালখাতা।

রাজধানী ঢাকার রমনা বটমুলে হয় বর্ষবরণের প্রধান আয়োজন। ছায়ানটের আয়োজনে সূর্য্যােদয়ের আগ মূহুর্তে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গান ‘এসো হে বৈশাখ, এসো এসো’ এর মাধ্যমে বরণ করা হয় বাংলা বর্ষকে। এরপর থাকে মঙ্গল শোভাযাত্রার আকর্ষণ। ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর এবার মঙ্গল শোভাযাত্রা পেয়েছে ভিন্নমাত্রা। এছাড়াও থাকবে দিনব্যাপী নানা আয়োজন। শহর ও গ্রামের সকল বয়সী মানুষের পদচারণায় মুখর থাকবে সকল মেলা প্রাঙ্গন।

গত বছরটি ছিল জঙ্গি উত্থান ও দমনের বছর। ধর্মের নামে উগ্রপন্থীরা দেশজুড়ে যেমন তান্ডব চালিয়েছে, তেমনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল দমনে। উগ্রবাদীরা এই উৎসবকে ধর্মবিরোধী আখ্যা দিয়ে অতীতে বোমা হামলার মত জঘন্য ঘটনাও ঘটিয়েছে। এবারে চট্টগ্রামে বর্ষবরণের আল্পনা দুস্কৃতকারীরা পোড়া মবিল দিয়ে ঢেকে দিয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তার কথা বলা হলেও অতীতে বর্ষবরণ অনুষ্ঠানে অনাকাঙ্খিত ঘটনা বন্ধ করা যায়নি। শ্লীলতাহানীর মত ঘটনাও ঘটেছে।

তারপরও সবার প্রত্যাশা সকল প্রকার শঙ্কা, জড়া, জীর্ণতা দুর হয়ে যাক, বাংলা বর্ষ বয়ে আনুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

সর্বশেষ পাওয়া সংবাদ