বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ এআই বিজনেস সামিট শুরু বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে চাওয়া হল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি সচিবালয়ে আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশ মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার
advertisement
সম্পাদকীয়

মডার্ন সিকিউরিটিজে বিনিয়োগকারীদের ৭ কোটি টাকা আত্মসাত

নিজস্ব প্রতিবেদক : মডার্ন সিকিউরিটিজ কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের হিসাব থেকে ৭ কোটি টাকা আত্মসাত করেছেন। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে বেরিয়ে এসেছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) অবহিত করে ডিএসই কর্তৃপক্ষ।

গত ৯ ফেব্রুয়ারি ডিএসইর একটি দল ব্রোকারেজ হাউজটিতে অনুসন্ধানে গেলে বিনিয়োগকারীদের হিসাবে তাদের ৭ কোটি টাকার ঘাটতি দেখতে পান। অর্থাৎ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাব থেকে তাদের ৭ কোটি টাকা সরিয়ে বা আত্মসাত করা হয়েছে। এর মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর ৬(১)(২) লঙ্ঘন করা হয়েছে।

আইন অনুযায়ি, একটি ব্রোকারেজ হাউজ ব্যাংকে বিনিয়োগকারী তথা গ্রাহকদের জন্য একটি সমন্বিত ব্যাংক হিসাব খুলবে। যা রক্ষনাবেক্ষন করা হবে শুধুমাত্র বিনিয়োগকারীদের টাকা জমা ও উত্তোলনের জন্য। যা ব্রোকারেজ হাউজ কর্তৃপক্ষ কোনভাবেই নিজস্ব প্রয়োজনে ব্যবহার করতে পারবে না।

ডিএসই কর্তৃপক্ষের দাবি, তারা ব্রোকারেজ হাউজটির কাছে গ্রাহকদের টাকা ঘাটতির বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন এবং ওই টাকা ফেরত বা গ্রাহক হিসাবে জমা দেওয়ার জন্য বলেছেন।

তবে মডার্ন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নুর-ই-নাহরিন ডিএসইর ৭ কোটি টাকা ঘাটতির বিষয়টি অস্বীকার করেছেন। তবে গ্রাহকদের হিসাবে ঘাটতি হয়ে যাওয়া সামান্য অর্থ সমন্বয় করেছেন বলে দাবি করেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ