মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
সম্পাদকীয়

যাত্রা হোক নির্বিঘ্ন, ঈদ হোক আনন্দময়

বছর ঘুরে সময়ের আবর্তে আবারো এসেছে ঈদ-উল-আজহা। এটি মুসলিম জাতির কাছে অন্যতম ধর্মীয় উৎসব। আদি পিতা ইব্রাহিম আ. এর ত্যাগের দৃষ্টান্তকে সমুজ্জ্বল রাখার উদ্দেশ্যে পালিত হয় কোরবানী। এই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর থেকে কর্মজীবী মানুষ নাড়ির টানে ঘরে ফিরে স্বজন, প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজপথে যানবাহনের বাড়তি চাপ সৃষ্টি সহ রাস্তার বেহাল অবস্থার কারণে যাত্রীদের পড়তে হয় নানা রকম ঝক্কি ঝামেলায়। প্রতি বছর রাস্তাঘাটের যানজট নিয়ে সরকারের পক্ষ থেকে নানা প্রকার আশ্বাস দিলেও জনভোগান্তির খুব একটা উন্নতি হয়নি। তারপরও প্রত্যাশা করি, এবারের ঈদযাত্রা হোক নির্বিঘ্ন এবং ঈদ হোক সবার জন্য আনন্দময়।

বাড়ি ফেরা মানুষের বাসা বাড়ি এ সময় হয়ে থাকে অনেকটাই অরক্ষিত। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে রাজধানীতে দুই সপ্তাহের বিশেষ নিরাপত্তা দেয়ার ঘোষণা দিয়েছে। তারপরও হয়তো শঙ্কায় থাকতে হবে অনেককে। আমরা প্রত্যাশা করবো, ঘোষণা অনুযায়ি যথাযথভাবে নিরাপত্তা নিশ্চিত হোক, সুরক্ষিত থাক বাড়িফেরা মানুষের বাসস্থান।

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ-উল-আজহা। যে ত্যাগ মানুষকে শিক্ষা দেয়া সহমর্মিতার, ভালোবাসার। আশা করবো, শুধুমাত্র পশু কোরবানির মাধ্যমে ত্যাগের প্রতি আন্তরিক না হয়ে ব্যক্তি জীবনে যেন সেই ত্যাগের প্রতিফলন ঘটাতে পারি সেটাই হোক সবার জীবনের সত্যিকারের প্রত্যাশা।

কর্পোরেট সংবাদের পক্ষ থেকে সকল বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ী এবং সুপ্রিয় পাঠকদের জানাই পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা। প্রত্যেকের জীবন ভরে উঠুক অনাবিল আনন্দে। ত্যাগের পবিত্র মহিমায় সবার জীবন হোক সুখি ও সমৃদ্ধ।

সর্বশেষ পাওয়া সংবাদ