মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
সম্পাদকীয়

স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জনের আনন্দ উৎসব

সারা দেশে সরকারি উদ্যোগে উদযাপিত হচ্ছে “স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন” করার আনন্দ উৎসব।

এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক সালিশ আদালতের রায়ে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ মীমাংসায় বাংলাদেশের প্রায় সাড়ে ১৯ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকা পাবার বিষয়টি উদযাপন করেছিল সরকার।

একইভাবে ২০১২ সালে, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে (ইটলস) করা মামলায় বাংলাদেশ জেতার পরেও একই রকমভাবে উদযাপন করা হয়েছিল।

কিন্তু ব্যাপ্তি এবং ব্যাপকতার দিক থেকে এবারের উদযাপনটি অনেক বড়। কারণ সরকার মনে করছে এটি বাংলাদেশের জন্য একটি গৌরবজনক অর্জন।

বাস্তবতা হলো, “স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন” করার বিষয়টি  আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সাল পর্যন্ত। সেক্ষেত্রে এখনই কেন এই উদযাপন করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ মহল?

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হবার সবগুলো শর্ত হলো, মাথাপিছু আয়, মানব সম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুঁকি সূচক। এই তিন ক্ষেত্রে উন্নতি করতে হয় এবং প্রথমবারের মত বাংলাদেশ সেই লক্ষ্য পূরণ করতে পেরেছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, উল্লেখিত তিনটি সুচকে বিশ্বের কোন দেশই একসঙ্গে  অগ্রগতি করতে পারেনি। বাংলাদেশ পেরেছে। এজন্য সরকার অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য।

কিন্তু বাস্তবতা হলো, ২০২১ সালে জাতিসংঘ বিষয়টির উপর একটি পর্যালোচনা করবে। এরপর ২০২৪ সালে আরেকটি মূল্যায়ন হবে বাংলাদেশের। সব কিছু ঠিক থাকলে ঐ বছরই আসবে চূড়ান্ত স্বীকৃতি।

আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে দেশ। এর জন্য সরকার কৃতিত্ব প্রাপ্য। কিন্তু সাধারণের প্রশ্ন, যেখানে চূড়ান্ত  স্বীকৃতি পেতে অপেক্ষা করতে হবে ২০২৪ সাল পর্যন্ত, সেখানে এখনই কেন এই ব্যয়বহুল উদযাপন?

সর্বশেষ পাওয়া সংবাদ