মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
সম্পাদকীয়

মার্চ মাস; চেতনা জাগ্রত হওয়ার মাস

মার্চ মাস। আমাদের স্বাধীনতার মাস। চেতনা জাগ্রত হওয়ার মাস। অন্যায় জুলুম আর শোষণের বিরুদ্ধে অমীত সাহসী হওয়ার মাস।  স্বাধীনতা একটি জাতির শ্রেষ্ঠ অর্জন। স্বাধীনতা সব জাতির পরম আকাঙ্খা। স্বাধীনতা ছাড়া কেউ আত্মমর্যাদাশীল হতে পারে না। স্বাধীনতা ছাড়া জাতিসত্ত্বার বিকাশ হয় না।

একটি শোষণ বৈষম্যহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল স্বাধীনতার স্বপ্ন। মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী মুজিবনগর সরকারের ঘোষণাপত্রে বাংলাদেশের যে রাষ্ট্রীয় মূলনীতি ঘোষণা করা হয়েছিল, তা ছিল- “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা”। এই মূলনীতিকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে। এই আদর্শগুলোই ছিল মুক্তিযুদ্ধের স্বত:স্ফূর্ত ও বাস্তবসম্মত চেতনা।

স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশের শাসক শ্রেণি মহান মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে কতটা সচেষ্টা থেকেছে?  সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এছাড়াও নাগরিক হিসেবে তাঁদের মৌলিক অধিকার কতটা রক্ষা করা হচ্ছে, তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।  

সরকারের বিরুদ্ধে বিতর্কিত গণতন্ত্র প্রতিষ্ঠা, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধীদের দমন, বাক-স্বাধীনতা হরণের দাবি করছে এক পক্ষ, অন্যদিকে বিরোধীদের বিরুদ্ধে সরকারের অভিযোগের তালিকায় নেহায়েত কম নয়। ফলে দেশের উন্নতি ও অগ্রগতির ধারা অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হয়েছে।

জাতি হিসেবে আমাদের রয়েছে গৌরবজ্জ্বল ইতিহাস। স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক ও ন্যায় সঙ্গত আন্দোলনে রয়েছে চেতনাদ্বীপ্ত ভূমিকা। অথচ বর্তমানে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের দলীয় বৃত্তের আবরণ দিয়ে জাতির মাঝে বিভাজন তৈরির ফলে হয়তো জনগণ অর্থবহ স্বাধীনতার সুফল ভোগ করতে পারছে না। স্পর্ষকাতর বিষয়টির দিকে দেশ পরিচালনাকারী তথা বিজ্ঞ রাজনীতিবিদদের বিশেষভাবে নজর দেয়া আবশ্যক।

সর্বশেষ পাওয়া সংবাদ