শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

জুলাই থেকে মেট্রোরেলে বসবে ভ্যাট, বাড়বে ভাড়া

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট বসছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট মওকুফে অপারগতা প্রকাশ করায় আগামী অর্থ বছর অর্থাৎ চলতি বছরের ১ জুলাই থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট বসছে। আজ বৃহস্পতিবার এই আদেশ জারি করেছে এনবিআরের ভ্যাট বিভাগ। ফলে মেট্রোরেলের ভাড়া ১৫ শতাংশ বাড়ছে।

মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ আছে, যার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড অব্যাহতির মেয়াদ শেষে মূল্য সংযোজন কর আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করে। কিন্তু এনবিআর এই মওকুফ সুবিধা আর অব্যাহত রাখতে আগ্রহী নয়। কারণ, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুসারে সব ধরনের করছাড় কমাতে হবে।

ভ্যাট বিভাগের আদেশে বলা হয়েছে, রূপকল্প-২০৪১ অনুযায়ী উন্নত দেশের কাতারে যাওয়ার লক্ষ্য সামনে রেখে দেশে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম চলছে। সে জন্য সরকারকে প্রতিনিয়ত অর্থের জোগান দিতে হচ্ছে, যা মূলত আহরিত হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে। দেশীয় শিল্পের বিকাশ, আমদানি বিকল্প পণ্য উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ইত্যাদি লক্ষ্য সামনে রেখে সময়ে সময়ে বিভিন্ন ক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়ে থাকে। উন্নয়নের বিপুল কর্মযজ্ঞে অর্থের জোগান অব্যাহত রাখাসহ দেশের এলডিসি উত্তরণ এবং কর-জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন খাতের সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রদত্ত অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ অব্যাহতির ক্ষেত্র সংকুচিত করা হচ্ছে।

এই বাস্তবতায় মেট্রোরেল সেবার ওপর ২৮ ডিসেম্বর, ২০২২ থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত যে মূসক অব্যাহতি দেওয়া হয়েছিল, মেয়াদ শেষে তা আবারও অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড অপারগতা জানিয়েছে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছিল ২০২২ সালের ডিসেম্বর মাসে। গত বছর থেকে পুরোদমে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রোরেল। বর্তমানে প্রতিদিন কমবেশি আড়াই লাখ যাত্রী পরিবহন করে এই নগর পরিবহনব্যবস্থা।

২০২৩ সালের শুরু থেকেই মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট আরোপের উদ্যোগ নেয় এনবিআর। ওই বছরের ২২ জানুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (মেট্রোরেল কোম্পানি) চিঠি দেন। পরে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকও হয়। তবে ভ্যাট আরোপ থেকে এনবিআর শেষ পর্যন্ত পিছিয়ে আসে।

২০২৩ সালের মে মাসে এনবিআর প্রজ্ঞাপন জারি করে যে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফ থাকবে। কিন্তু এখন আর তার সীমা বাড়াচ্ছে না এনবিআর।

সর্বশেষ পাওয়া সংবাদ