শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

অপহৃত ম্যানেজার নিজাম ভালো আছে: সোনালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে সোনালী ব্যাংকের রুমা শাখার অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিন সুস্থ ও ভালো আছেন। মঙ্গলবার (২ এপ্রিল) বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি করে ভল্টের টাকা লুট ও ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগ।

সোনালী ব্যাংক জানায়, অপহৃত কর্মকর্তা নিজাম উদ্দিন সুস্থ ও ভালো আছেন। ওই কর্মকর্তা তার স্ত্রী ও সোনালী ব্যাংকের এমডির সঙ্গে যোগাযোগ করে তার অবস্থা নিশ্চিত করেছেন।

ঘটনার সমাধানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম। তবে বান্দরবান সোনালী ব্যাংকের ডিজিএম জানিয়েছেন, এখনো কোনো খবর মেলেনি অপহৃত ওই কর্মকর্তার।

এর আগে মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি করে ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। এ সময় ব্যাংকের ম্যানেজার ও নিরাপত্তায় থাকা ১০ পুলিশ সদস্য ও ৪ আনসার সদস্যের অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় তারা।

তারা যাওয়ার সময় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ পরিস্থিতিতে বান্দরবান জেলার উপজেলা পর্যায়ের ৬টি শাখা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বান্দরবানের সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। তবে বান্দরবান জেলার শুধু শহর শাখার কার্যক্রম চালু থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ