শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

সিএমএসএফ এবং কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা

পুঁজিবাজারে বিনিয়োগের জন্য সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এবং কমিউনিটি ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সিএমএসএফ কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের পক্ষে চিফ অব অপারেশনস মোঃ মনোয়ার হোসেন এবং কমিউনিটি ব্যাংকের পক্ষে সিওও শামসুল হক সুফিয়ানী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় সিএমএসএফের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারিজদের (স্টক ব্রোকার, স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংক, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্কেট মেকার) অনুকূলে প্রাথমিক ভাবে ১০০ কোটি টাকা ঋণ দেওয়ার উদ্দেশ্যে কমিউনিটি ব্যাংকের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে সিএমএসএফ। এই চুক্তির মাধ্যমে স্বল্প সুদে সিএমএসএফ ফান্ড থেকে ইনিস্টিটিউশনাল মার্কেট ইন্টারমিডিয়ারিজদের ৫ কোটি এবং সাধারণ মার্কেট ইন্টারমিডিয়ারিজদেরকে ২ কোটি টাকা করে ঋণ প্রদান করবে কমিউনিটি ব্যাংক পিএলসি। আজ মঙ্গলবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া শুরু হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমএসএফের বোর্ড অব গভর্নরসের সদস্য এবং পলিসি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, কমিউনিটি ব্যাংকের হেড অব আইসিসি মোঃ খায়রুল আলম, মতিঝিল শাখার ব্যবস্থাপক ভাইস প্রেসিডেন্ট ডঃ মোঃ আরিফুল ইসলাম এবং সিএমএসএফের হেড অব অপারেশনস মোঃ ওয়াসি আজমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ পাওয়া সংবাদ