শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

৪০ টাকা কেজিতে ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আসা পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছে টিসিবি। রাজধানীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম সিটির খোলাবাজার থেকে টিসিবির কার্ডধারী পরিবারের লোকজন তা কিনতে পারছেন। পাশাপাশি সাধারণ ভোক্তারাও ক্রয় করতে পারছেন।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে এই পেঁয়াজ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বিশেষ ব্যবস্থায় ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ কিনছে সরকার। এর মধ্যে প্রথম চালানে দেশে এসেছে ১৬৫০ টন। ঢাকার ১০৩টি, চট্টগ্রামের ৫০টি এবং গাজীপুরের ১৫ থেকে ২০টি স্থানে তা বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে থাকবে ১০ টন করে পেঁয়াজ। একজন সর্বোচ্চ ২ কেজি কিনতে পারবেন। তবে আড়াই কেজির প্যাকেজ কিনলে গুণতে হবে ১০০ টাকা।

কিছুদিন আগে দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যায়। এতে স্বস্তি ফেরাতে ভারত থেকে জিটুজি পদ্ধতিতে মসলাজাতীয় পণ্যটি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। ইতোমধ্যে স্থানীয় বাজারে দর বাড়ায় রপ্তানি বন্ধ করে দেয় দেশটির সরকার। এতে বিপাকে পড়ে বাংলাদেশ। পরিপ্রেক্ষিতে দেশে পণ্যটির মূল্য রাতারাতি বৃদ্ধি পায়।

গত ২৭ মার্চ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন পায়। সেই অনুসারে টিসিবির জন্য দেশটির ন্যাশনাল করপোরেটিভ এক্সপোর্ট লিমিটেড থেকে রান্নাঘরের মুখ্য পণ্যটি আনা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ