শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

সারা বছর সব পণ্য আমদানি চালু থাকবে: বাণিজ্য সচিব

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে আর কোনো পণ্যের আমদানি বন্ধের ঘোষণা দেওয়া হবে না। বাজার সামলাতে সারাবছর সব পণ্য আমদানি চালু থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনের সামনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য সচিব।

তিনি বলেন, কোনো পণ্যের আমদানি বন্ধের ঘোষণা দিলেই বাজারে তার দাম বেড়ে যায়। তাই এখন থেকে বাজারে যখনই কোনো পণ্যের দাম বেড়ে যাবে সঙ্গে সঙ্গে তা আমদানি করা হবে।

দেশের বাজার ব্যবস্থা সম্পর্কে তপন বলেন, চাহিদা ও জোগানের সঙ্গে বাজারে দ্রব্যমূল্যের দাম সম্পর্কিত। কিন্তু বাংলাদেশের বাজার বেশিরভাগ সময়ে এই সমীকরণ মানে না। গোডাউনে পণ্য মজুত থাকার পরেও বাজারে দাম বেড়ে যায়।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু প্রসঙ্গে সচিব বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে বাণিজ্য প্রতিমন্ত্রী বাজারে পণ্যের দাম কমিয়ে আনা ও সিন্ডিকেটের কারসাজি রুখে দেওয়াকে নিজের জিহাদ হিসেবে গ্রহণ করেছেন। সেটির অংশ হিসেবেই বাজারে ভারতীয় পেঁয়াজ এসেছে। নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায়ই এই পেঁয়াজ আনতে পারা বাণিজ্য প্রতিমন্ত্রীর কূটনৈতিক সাফল্য।

তপন আরও বলেন, ভারত কাউকে পেঁয়াজ দিচ্ছে না; এমন সময়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আবুধাবিতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে টানা বৈঠক করেন দেশের বাজারে পেঁয়াজ আনতে। অনেক সংশয় ও চ্যালেঞ্জ থাকলেও অবেশেষে আমরা সাফল্য পেয়েছি।

দেশের বাজার প্রসঙ্গে সিনিয়র সচিব বলেন, বাজার যে ধাচে চলছে তাতে করে এটিকে কোনো ছকে ফেলা আচ্ছে না। মার্কেটের আচারণের কোনো যৌক্তিকতা নেই। এই যৌক্তিকতা ফিরিয়ে আনতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন টিবিসির চেয়ারম্যান মো. আরিফুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহারিচালক এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ