শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

সিরাজগঞ্জে পৌঁছেছে ১৬৫০ টন ভারতীয় পেঁয়াজ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পৌঁছেছে বাণিজ্য মন্ত্রলায়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-এর (টিসিবি) ভারত থেকে আমদানি করা ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ।

সোমবার (১ এপ্রিল’) সকাল সাড়ে ৬টায় সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে এসে এই চালান পৌঁছায়। এর আগে রবিবার বিকেলে ভারত থেকে আসা পেঁয়াজসহ একটি পণ্যবাহী ট্রেন ৪২টি ওয়াগন নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা থেকে ছেড়ে আসে।

সকাল ৯টায় সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে খালাস শুরু হয়েছে এই পেঁয়াজ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে এই পেঁয়াজ।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সঙ্গে আমদানির চুক্তিকৃত ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালান এটি।

টিসিবির বগুড়া অঞ্চলের যুগ্ম পরিচালক প্রতাপ কুমার বিষয়টি নিশ্চিত করেন।, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ১৬৫০ টনের প্রথম চালানটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

সোমবার ঢাকার ১০০ জন ডিলারের কাছে ১ হাজার মেট্রিক টন পেঁয়াজ হস্তান্তর হবে এবং বাকি ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ চট্রগ্রাম ও গাজীপুরের ডিলারদের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর হবে। হস্তান্তর করা এই পেঁয়াজ খোলাবাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ