শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

হিলিতে বেড়েছে আলুর দাম

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিপ্রতি ৪-৫ টাকা বেড়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে আসায় পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে দাবি ব্যবসায়ীদের।

হিলির কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কোনো দোকানেই মিলছে না ভারতীয় আলু। গত সপ্তাহে কাটিনাল জাতের আলু ২৮ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩২ টাকা দরে। এছাড়া গুটি জাতের আলু গত সপ্তাহে ৩৫ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কোনো কোনো দোকানে একই জাতের আলু ৪০ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে।

হিলি বাজারের আলু বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, কয়েক দিন ধরেই আলুর দাম ঊর্ধ্বমুখী। আমরা এক দামে কিনে নিয়ে আসার পরের দিন আর সেই দামে আলু কিনতে পারছি না। প্রতিদিনই আলুর দাম বাড়ছে। এর মূল কারণ হলো এখনো অনেকেই আলু কোল্ডস্টোরগুলোয় মজুদ করে রাখছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ