শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

ভারত থেকে এলো ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : ভারত থেকে আমদানি করা প্রথম চালানের ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছেছে।

রোববার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে এসে পৌঁছায় পেঁয়াজের বড় এ চালানটি।

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর সূত্রে জানা যায়, এরপর কাগজপত্র যাচাই-বাছাই শেষে পেঁয়াজের এ চালানটি সিরাজগঞ্জে পৌঁছার পর খালাস করা হবে। সেখান থেকে ঢাকা ও চট্টগ্রামের বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি হবে।

দর্শনা রেলবন্দর সূত্র জানায়, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবির) কর্তৃক ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান দর্শনা রেলপথের মাধ্যমে দেশে এসে পৌঁছেছে। মোট ৪২টি ওয়াগনে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে। এ পেঁয়াজের চালানটি রোববার রাতেই সিরাজগঞ্জ উল্লাপাড়ার উদ্দেশে ছেড়ে যাবে।

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক স্টেশনের ব্যবস্থাপক মির্জা কামরুল হক জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া করে। এরই অংশ হিসেবে রোববার বিকেলে ভারত থেকে পেঁয়াজবাহী ট্রেনে করে ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করে। ভারতের নয়াদিল্লির ন্যাশনাল কো-অপারেটিভ লিমিটেড নামের কোম্পানির কাছ থেকে টিসিবি পেঁয়াজ আমদানি করে দেশে নিয়ে আসে। ৪২টি ওয়াগনে করে এ পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

এরইমধ্যে টিসিবি ১১ লাখ ৯৩ হাজার ৩৩৮ টাকা রেলভাড়া পরিশোধ করেছে। দর্শনা আন্তর্জাতিক স্টেশনে পেঁয়াজ ছাড়ের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে রাতে পেঁয়াজবাহী ট্রেনটি সিরাজগঞ্জ বাজার স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। সেখানে পেঁয়াজ ওয়াগন থেকে খালাস করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ