শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

দাম কমল ডিজেল ও কেরোসিনের

অর্থ-বাণিজ্য ডেস্ক : বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের মূল্য হ্রাস পেয়েছে। রোববার (৩১ মার্চ) এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে ডায়নামিক প্রাইসিং ফর্মুলার আলোকে এপ্রিল মাসের জন্য এই তেলের দাম সমন্বয় করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১০৮ টাকা ২৫ পয়সা থেকে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা, কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সা থেকে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা সমন্বয় করা হয়েছে। এদিকে অকটেনের দাম লিটারপ্রতি আগের মতোই ১২৬ টাকা এবং পেট্রোলের দাম ১২২ টাকা অপরিবর্তিত রেখে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে। পুনর্নির্ধারিত এই দাম ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের নির্দেশিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে। এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল।

উল্লেখ্য, তুলনামুলক চিত্রে দেখা যায় প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটার প্রতি ৯০ দশমিক ৭৬ রুপি বা ১৩০ দশমিক ৬৯ টাকায় (১ রুপি=১.৪৪ টাকা) এবং পেট্রোল ১০৯ দশমিক ৯৪ রুপি বা ১৫৮ দশমিক ৩১ টাকায় বিক্রি হচ্ছে, যা বাংলাদেশ থেকে বেশি।

সর্বশেষ পাওয়া সংবাদ