শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

রাতে ট্রেনে করে ভারতের পেঁয়াজ আসছে

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান রোববার রাতেই ট্রেনে করে বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

প্রথম চালানে এক হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আসবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, এই পেঁয়াজ ঢাকা ও চট্টগ্রামে খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

আজ রোববার (৩১ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাক্সফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা যে আমদানির জন্য অনুমতি দিয়েছিলাম, সেখানে যারা এলসি খুলেছিল তাদের প্রথম চালানের পেঁয়াজ আজ রাতে ট্রেনে করে আসবে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে এই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

দেশে উৎপাদিত পেঁয়াজ বাইরে থেকে ঢাকায় আসে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে এই পেঁয়াজ খোলা বাজারে বিক্রি করা শুরু হলে আমার বিশ্বাস অন্তত ৩০ জেলায় পেঁয়াজের দাম কমে যাবে।

বাকি পেঁয়াজ করে আসবে জানতে চাইলে তিনি বলেন, সেগুলো এলসি করলে তারা (ভারত) দেবে।

সর্বশেষ পাওয়া সংবাদ