শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
অর্থ-বাণিজ্য

ঈদ সামনে রেখে ব্যস্ত সিরাজগঞ্জের তাঁত শ্রমিকেরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সিরাজগঞ্জের তাঁতপল্লিগুলোতে ব্যস্ততা দেখা মিলছে বেড়েছে চোখে পরার মত। তাঁতিরা বাহারী নকশায় তৈরি করছেন, শাড়ি, লুঙ্গি, গামছা। দিন রাত তাঁতপল্লিগুলোতে পুরুষের পাশাপাশি নারীরাও পাল্লা দিয়ে কাজ করছে। জেলার সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়ায়, ছোট বড় ইঞ্জিন ও হাতে চালিত প্রায় সাড়ে তিন লাখের বেশি তাঁত রয়েছে। জড়িত রয়েছেন কয়েক লক্ষাধিক মানুষ।

তাঁত মালিকেরা জানান, সিরাজগঞ্জের উৎপাদিত শাড়ি, লুঙ্গি ও গামছা জেলা ও দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় ভারতসহ বিভিন্ন দেশে। রাজধানী ঢাকার বিভিন্ন বুটিক হাউস এসব শাড়ি,লুঙ্গি ও গামছা রপ্তানি করে।

এদিকে ব্যবসায়ীরা বলছে, গত বছরের তুলনায় এবার কাপড়ের চাহিদা কম। এ ছাড়া রং, সুতা ও বিভিন্ন কাঁচামালের দাম বাড়ায় শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরির খরচ বেড়েছে।

বেলকুচির তামাই এলাকার সাত্তার আলী, সিরাজগঞ্জ সদরের মোস্তফা ও উল্লাপাড়ার রাজ্জাক শেখসহ একাধিক ব্যবসায়ী জানান, ঋণ করে ব্যবসা করতে হচ্ছে। ঋণের টাকা পরিশোধ করতে পারছি না। শ্রমিক ও সংকট রয়েছে।

সিরাজগঞ্জ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান মণ্ডল জানান, রং ও সুতা’সহ বিভিন্ন কাঁচা মালের দাম বাড়ায় কাপড়ের উৎপাদন খরচ বেড়েছে। ঈদকে কেন্দ্র করে তিন হাজার কোটি টাকা কাপড় বিক্রি হওয়ার কথা। কিন্তু আমরা সেই অনুপাতে কম সাড়া পাচ্ছি।

সর্বশেষ পাওয়া সংবাদ