বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
advertisement
অর্থ-বাণিজ্য

প্রথমবার ভারত থেকে নারিকেল আমদানি

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হলো নারিকেল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় ২ ট্রাকে ৫০ টন নারিকেল আমদানি করা হয়েছে।
জানা যায়, হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত টেড্রার্স নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে নারিকেলগুলো আমদানি করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী।

তিনি জানান, বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫০ টন নারকেল আমদানি হয়েছে। ভারত থেকে প্রথমবারের মতো হিলি স্থলবন্দর দিয়ে নারিকেল আমদানি হলো। আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারিকেল আমদানির বিষয়ের সব কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমদানিকারক প্রতিষ্ঠানকে সঙ্গনিরোধ সনদ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে নারিকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে ২ ট্রাকে করে ৫০ টন নারিকেল আমদানি করি। বন্দরের কার্যক্রম শেষে এসব নারিকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ