বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
advertisement
অর্থ-বাণিজ্য

বিদেশি ঋণের চাপ আছে, তবে বেশি না : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বৈদেশিক ঋণ পরিশোধের চাপ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশি ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে। তবে খুব যে বেশি চাপ বিষয়টা ওইরকম না। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি?

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত অর্থমন্ত্রীর দপ্তরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশান (আইওএম) ও আইএফএডির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ে কিছুটা অস্বস্তি আছে। একটা কমে আরেকটা আবার বাড়ে। কি করব? জোর করে ধরে নামাব? তবে একটু ধৈর্য ধরেন সবকিছু ঠিক হয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘ইফাদ হাল নদীতে রেনু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার ছাড় করেছে। এমন কাজ সামনে আরো করব। আইওএম বৈদেশিক মাইগ্রেন্ট নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা-নেওয়ার কাজ করে তারা। সামনে এই ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে।’

সর্বশেষ পাওয়া সংবাদ