শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

দুর্বল ব্যাংক থেকে টাকা ফেরত পাবেন আমানতকারীরা: গভর্নর

অর্থ-বাণিজ্য ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর ড. আহসান এইচ মনসুর আমানতকারীদের আশ্বস্ত করে বলেছেন, তারা দুর্বল ব্যাংক থেকে তাদের টাকা ফেরত পাবেন। তিনি বলেন, ‘আমি আশ্বাস দিচ্ছি যে আপনারা পর্যায়ক্রমে আপনাদের টাকা বা বন্ড ফেরত পাবেন।’

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে গত ১০ বছর আগে থেকে বলে আসছি এস আলমের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না। কিন্তু আপনারা টাকা রেখেছেন। তারা ২ শতাংশ সুদ বেশি দিয়েছে, আপনারা সেখানেই টাকা রেখেছেন।’

তিনি বলেন, ‘আগামী পাঁচ বছর ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য ক্রমশ চ্যালেঞ্জিং হবে। বর্তমানে সারাদেশে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ২৪ হাজার শাখা রয়েছে। যেখানে ব্যাংকগুলোর প্রায় ২৪ হাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে। আগামী পাঁচ বছরে ব্যাংকগুলো তাদের এজেন্ট ব্যাংকিং আউটলেটের সংখ্যা প্রায় ৬০ হাজার এ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।’

তিনি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতার কথা তুলে ধরে বলেন, মোবাইল আর্থিক পরিষেবা (এমএফএস) প্রদানকারীরা এখন ঋণ প্রদান এবং আমানত সংগ্রহ করছে। এছাড়াও ডিজিটাল ব্যাংকের উত্থান ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।

গভর্নর আরও বলেন, ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো ৩ লাখ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। যা আগের বছরের তুলনায় ৫ দশমিক ২৬ শতাংশ বেশি।

সর্বশেষ পাওয়া সংবাদ