শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

১০ লাখ টন চাল-গম আমদানি করবে সরকার: খাদ্য উপদেষ্টা

অর্থ-বাণিজ্য ডেস্ক: খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বাজারে খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ১০ লাখ টন চাল ও গম আমদানি করছে সরকার।

বুধবার (২২ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

image

তিনি বলেন, খাদ্য পরিস্থিতি সন্তোষজনক। কিন্তু বাজারে তার প্রতিফলন হচ্ছে না। সরকার সরবরাহ নিশ্চিত করতে চায়। তাই আমরা খাদ্য মজুদ করতে চাই। তা না হলে ব্যবসায়ীরা সুযোগ নেবার চেষ্টা করে। তাই আমদানি করে হলেও সবসময় মজুদ যথাযথ রাখতে চাই।

আলী ইমাম মজুমদার বলেন, অকাল বন্যার জন্য আউশ ও আমনের ঘাটতি হয়েছে। সামনে আছে বোরো। আশানুরূপ ভালো হলে ঘাটতি কিছুটা মেটাতে পারবো। কিন্তু অপেক্ষা করবো না, আমদানি করার সিদ্ধান্ত হয়েছে। পার্শ্ববর্তী দেশ হলে খরচ কম হয়। দূরে হলে মাল্টিপল চয়েজ রাখা হবে। আশা করি ঘাটতি হবে না। চাল ও গম মিলিয়ে ১০ লাখ টন আমদানির পাইপলাইনে আছে।

তিনি বলেন, বোরো সংগ্রহ চাহিদা অনুযায়ী না হলে আমদানির পরিমাণ আরও বাড়বে। যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে সরকার। ভারত ছাড়া মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানি করা হবে। ৩ লাখ টনের মতো গম আনা হবে, যার বেশিরভাগই আসবে রাশিয়া থেকে।

খাদ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বেশিরভাগ চাল কেনা হচ্ছে। ভারতে দাম কম এবং পরিবহন তুলনামূলক সহজ। তবে অন্য দেশ থেকেও আনা হবে। পাকিস্তান থেকে ৫০ হাজার টন ও ভিয়েতনাম থেকে ১ লাখ টন আমদানি করা হবে।

তিনি বলেন, বাজারে চালের দামের অস্থিরতা কিছুটা কমেছে। ক্রমান্বয়ে দাম আরও কমে আসবে।

সর্বশেষ পাওয়া সংবাদ