রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন
advertisement
অর্থ-বাণিজ্য

২১ বিলিয়ন ডলারের নিচে রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক আমদানি বিল পরিশোধে ব্যাংকগুলোকে সহায়তা অব্যাহত রাখায় এমনটি হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার (১৮ অক্টোবর) পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ২০.৯৬ বিলিয়ন ডলারে, যা গত ৪ অক্টোবর ছিল ২১.০৫ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নথি অনুযায়ী, ২০২১ সালের আগস্টে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৪০ দশমিক ৭ বিলিয়ন ডলার এবং ২০২১-২২ অর্থবছরের শেষে তা দাঁড়ায় ৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের আমদানি পরিশোধে ব্যাংকগুলো, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে মার্কিন ডলার সহায়তা নিচ্ছে। ফলে, দেশের রিজার্ভ কমছে।

একই সঙ্গে বাংলাদেশের মার্কিন ডলারের সবচেয়ে বড় ‍দুটি উৎস রপ্তানি ও প্রবাসী আয় প্রত্যাশার চেয়ে কমেছে বলে জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ