শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

চাতলাপুর শুল্ক স্টেশন পুনরায় কার্যক্রম শুরু

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে গত ১৯ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। প্রথম দিনেই প্রায় ২ কোটি টাকার মাছ ভারতে রপ্তানি হয়।

সীমান্তের ওপারে স্থানীয় বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভের জের ধরে গত ২৭শে নভেম্বর থেকে চাতলাপুর শুল্ক স্টেশনে রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ শুল্ক স্টেশনের বিপরীতে পাশে ভারতের ত্রিপুরা রাজ্য পড়েছে।

এর আগে ১৮ দিন বন্ধ থাকার পর গত রোববার জুড়ী উপজেলার বটুলি শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়।

চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান গনমাধ্যমকে দুপুরে বলেন, গতকাল রাতে সীমান্তের ওপারের শুল্ক স্টেশনের কর্মকর্তারা রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর সংকেত দেন। এর পরিপ্রেক্ষিতে মাছ রপ্তানি করা হয়। ৮২ হাজার ৮০০ কেজি মাছ রপ্তানি হয়েছে। যার মূল্য প্রায় ২ কোটি টাকা। তবে এই শুল্ক স্টেশনে কোনো পণ্য আমদানি হয় না।

সহকারী রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ওই শুল্ক স্টেশনের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের যাত্রীদের যাতায়াত অব্যাহত আছে। তবে ভারতের ভিসা কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশের যাত্রী সংখ্যা আগের চেয়ে বেশ কমে গেছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট জসিম উদ্দিন বলেন, শুধু তাঁরাই ১ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৬৪ হাজার ৩০০ মেট্রিক টন মাছ রপ্তানি করেছেন। এর আগে রপ্তানি বন্ধ হওয়ায় তাঁরা বড় রকমের ক্ষতির মুখে পড়েন। স্বাভাবিক হওয়ার কারনে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ