শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

১ কোটি ৪৮ লাখ লিটার ভোজ্যতেল, ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ১ কোটি ৪৮ লাখ লিটার ভোজ্য তেল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সালেহউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির (ওটিএম) আওতায় নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে ৯৫ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে। প্রতি কেজি মসুর ডালের দাম হবে ৯৫.৯৭ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের অন্য এক প্রস্তাব অনুযায়ী, টিসিবি চলতি অর্থবছরের জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে ৫৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড থেকে ৩৮ লাখ ১০ হাজার লিটার পরিশোধিত লুজ সয়াবিন তেল সংগ্রহ করবে। যার প্রতি লিটার তেলের দাম হবে ১৪০ টাকা।

এছাড়াও, টিসিবি চলতি অর্থবছরের জন্য স্থানীয়ভাবে ডিপিএম পদ্ধতির অধীনে ১৪৩ কোটি টাকায় এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত লুজ পাম অলিন সংগ্রহ করবে। যার প্রতি লিটার তেলের দাম হবে ১৩০ টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ