শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

একযোগে এনবিআরের ১২৯ কর কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক : আয়কর বিভাগের উপ-কর কমিশনার ও যুগ্ম কর কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। প্রতিষ্ঠানটি এসব পদে ৫৭ জন উপ-কর কমিশনার ও ৭২ জন যুগ্ম কর কমিশনারকে একযোগে বিভিন্ন দপ্তরে বদলি করেছে।

এনবিআর থেকে জারি করা পৃথক পৃথক আদেশে তাদেরকে এনবিআরের প্রধান কার্যালয় ও ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহসহ বিভিন্ন কর অফিসে বদলি করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) এনবিআরের জনসংযোগ দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

বদলির আদেশে তাদেরকে অবিলম্বে কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ