মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার
advertisement
অর্থ-বাণিজ্য

ভোমরা বন্দর দিয়ে পেঁয়াজ-আলু আমদানি শুরু

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গে স্লট বুকিং বন্ধ থাকায় সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর দিয়ে গত দুই ধরে পেঁয়াজ ও আলু আমদানি বন্ধ ছিলো। আর গতকাল মঙ্গলবার সকাল থেকে পেয়াজ ও আলু আমদানি বন্ধ থাকলেও অনান্য মালামাল আমদানি স্বাভাবিক ছিলো।

ফের স্লট বুকিং চালু করায় বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত অন্যান্য পণ্যবাহী ট্রাকের মতন ৪০ টি ট্রাকে পেঁয়াজ ও আলু ট্রাক বন্দরে প্রবেশ করে। ১৮ ট্রাক পেঁয়াজ ও ২২ ট্রাকে আলু আমদানি হয়। এর মধ্যেমে ভোমরা বন্দরে আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হলো।

ভোমরা বন্দরের আলু ও পেঁয়াজ আমদানিক কারক মো. হাসান আলী বলেন, সকাল থেকে ভোমরা বন্দরে ২২ ট্রাকে আলু ও ১৮ ট্রাক পেঁয়াজ মোট ৪০ ট্রাক আলু-পেঁয়াজ আমদানি হয়েছে।

এ ছাড়া ভারতীয় অংশে ঘোজাডাঙা বন্দরে এখনও ২৫ ট্রাক পন্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। সন্ধ্যার আগে এগুলো বাংলাদেশে আসতে পারে।

তিনি বলেন, বর্তমানে শুধু আগে থেকে এলসি করা ও স্লট বুকিংকৃত পণ্য আমদানি হচ্ছে। চলতি সপ্তাহ থেকে নতুন কোন স্লট বুকিং করা যাচ্ছে না। এজন্য আগামী কয়েক দিন পর আমদানি বন্ধ হয়ে যেতে পারে।

ভোমরা স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, এখন পর্যন্ত ভারত সরকার কর্তৃক পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধের কোন সিদ্ধান্ত নেয়নি এ ছাড়া এলসি খোলার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নতুন করে স্লট বুকিং বন্ধ রাখায় আমদানিতে প্রভাব পড়তে পারে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ