শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

ভোজ্যতেল আমদানিতে আবারও ভ্যাট ছাড় দিল সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক : ভোজ্যতেলের সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে আমদানি পর্যায়ে পুনরায় মূল্য সংযোজন কর (ভ্যাট) হ্রাস করল অন্তর্বর্তীকালীন সরকার । এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ইতোপূর্বে জাতীয় রাজস্ব বোর্ড বাজারে চাল, আলু, পেয়াঁজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রসঙ্গত, তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পাম তেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় ৫ শতাংশ মূসক অব্যাহতি প্রদান করা হয়েছে। এ অব্যাহতির ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বলবৎ থাকলো।

জাতীয় রাজস্ব বোর্ড মনে করে উক্ত মূল্য সংযোজন কর অব্যাহতির ফলে ভোজ্যতেলের দাম বাজারে সহনীয় পর্যায়ে থাকবে এবং ভোক্তাগণকে বর্ধিত মূল্যে ভোজ্য তেল কিনতে হবে না। ভোজ্যতেলের এ অব্যাহতি সুবিধা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ