শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ প্রতিষ্ঠানকে ৬৬ হাজার ১০০ টাকা জরিমানা এবং ৪৮৪৫ কেজি পলিথিন জব্দ এবং একটি কারখানা সিলগালা করা হয়েছে।

অন্যদিকে, নিষিদ্ধ পলিথিন বিক্রয় করার দায়ে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে ঢাকা মহানগরের মালিবাগ কাঁচাবাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ টি প্রতিষ্ঠানকে ২৫০০ টাকা জরিমানাসহ ১৬ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ