শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বাড়লো ডলার-বিটকয়েনের দাম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পথে রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এরই মধ্যে নিজেকে জয়ী ঘোষণা করেছেন তিনি। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। যার মধ্যে ট্রাম্প এখন পর্যন্ত ২৬৭টি নিশ্চিত করেছেন।

এদিকে ট্রাম্পের এমন জয়জয়কার অবস্থার মধ্যেই মার্কিন ডলারের মূল্য বেড়ে গেছে। শুধু ডলার নয়, দাম বেড়েছ বিটকয়েনেরও।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে ডলারের দাম ১.৫ শতাংশ। এর মধ্যে রয়েছে পাউন্ড, ইউরো ও জাপানের ইয়েন।

তাছাড়া বিটকয়েনের দাম ৬ হাজার ডলার বেড়ে রেকর্ড ৭৫ হাজার ৩৭১.৬৯ ডলারে দাঁড়িয়েছে।

নির্বাচনের ফলাফলের পূর্বাভাসে বিশ্বজুড়ে শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। বুধবার সকালে জাপান ও অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। সূত্র: রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ