শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
অর্থ-বাণিজ্য

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

নিজস্ব প্রতিবেদক : মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময় হার কমে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) প্রতি ডলারের বিনিময় হার বেড়ে ৮৪.১২ রুপিতে উঠেছে, যা আগের দিন সোমবার ছিল ৮৪.১১। আজ একপর্যায়ে প্রতি ডলার ৮৪.১৩ রুপিতে বিক্রি হয়।

ভারতের পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়ার জেরেই মূলত রুপির দরপতন ঘটছে বলে মনে করেন তাঁরা। পাশাপাশি মুদ্রাবাজারে অস্থিরতা অব্যাহত থাকার কারণে ডলারের বিপরীতে রুপির আরও দরপতন ঘটতে পারে বলে আশঙ্কা তাঁদের।

ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকেরা মনে করেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আন্তর্জাতিক বাজারে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার প্রভাব পড়েছে রুপির বিনিময় হারে।

এর আগে গত মাসের দ্বিতীয় সপ্তাহে ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। গত ১১ অক্টোবর ডলারের বিপরীতে রুপির দর প্রথমবারের মত ৮৪ ছাড়িয়ে যায়। টানা কয়েক দিন ধরেই রুপির এই দরপতন চলছিল এবং বেশ কিছুদিন ধরে ডলারের বিপরীতে তা ৮৪–এর ঘরেই ছিল।

চলতি বছরের ১২ সেপ্টেম্বর ডলারের বিপরীতে ৮৩.৯৯ রুপিতে নেমেছিল ভারতীয় মুদ্রা। এরপর রুপির দরপতনের ধারা থেমে যায় এবং ডলারের বিপরীতে তার দর বাড়তে থাকে। কিন্তু ভারতের শেয়ারবাজারের সূচকের পতন শুরু হলে আবার রুপির দরপতন শুরু হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ