শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
advertisement
অর্থ-বাণিজ্য

বেনাপোল দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট উপারে ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেট্রাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে বন্ধ রয়েছে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। এছাড়া বন্ধ রয়েছে আমদানি ও রফতানি বাণিজ্য।

রোববার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে যাত্রী পারাপার বন্ধ রেখেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিকাল ৪টার পর যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে বলে তারা জানিয়েছেন। যাত্রী যাতায়াত বন্ধ থাকায় দু’দেশের বন্দর এলাকায় শত শত পাসপোর্টধারী যাত্রী আটকা পড়েছে। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভারতগামী যাত্রী দেবাশীষ চক্রবর্তী বলেন, চিকিৎসার জন্য পরিবার নিয়ে ভারতে যাওয়ার জন্য এসেছি। বেনাপোল বন্দরে আসার পর শুনছি ৪ টার আগে ভারতে যাওয়া যাবে না। পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের পর তারা যাত্রী নেবে বলে শুনছি। অপর যাত্রী লক্ষী রানী জানান , আমি ঢাকা থেকে আসছি ভারত যাব। এসেই পড়েছি বড় বিপদে। ভারতের পেট্রাপোল বর্ডারে কী কী নাকি উদ্বোধন হবে। সে জন্য আমরা যেতে পারছি না। দুপুরের পর দিকে যাওয়া যাবে বলে ইমিগ্রেশনের স্যারেরা বলছেন।

বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক রাশেদুল সজীব নাজির জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওপারের পেট্রাপোল বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করছেন। তার নিরাপত্তাজনিত কারণে শনিবার থেকে আজ রোববার পর্যন্ত আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রেখেছে সে দেশের ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য পুনরায় চালু হবে।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-২) ওমর ফারক মজুমদার বলেন, পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমার হোয়াটসঅ্যাপে একটি ম্যাসেজ পাঠিয়ে জানিয়েছেন, ভারতের পেট্রাপোল বন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধনের জন্য আসছেন সে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার নিরাপত্তার জন্য আমদানি-রফতানিসহ যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। দুপুর ৪ টার পর যাত্রী যাতায়াত স্বাভাবিক হবে বলে উনারা জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ