বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
অর্থ-বাণিজ্য

ব্যাংকগুলো সপ্তাহে একদিন রেপোতে ধার পাবে

অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ঋণের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে রেপোতে ধার করার নীতিতে পরিবর্তন আনলো বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মের ফলে আগামী ১ নভেম্বর থেকে প্রতি সপ্তাহে কেবল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপোতে টাকা ধার করতে পারবে দেশের ব্যাংকগুলো।

এর আগে প্রতি সপ্তাহে দুদিন রেপোতে ধার নেওয়ার সুযোগ ছিল। সোমবার (২১ অক্টোবর) এ বিষয়ে সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীদের চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বলা হয়েছে, রিজার্ভ মেইনটেন্যান্স পিরিয়ডের (আরএমপি) দিন ব্যাংকগুলো তাদের ক্যাশ রিজার্ভ রেশিও (সিআরআর) বজায় রাখতে ওভারনাইট রেপোতে টাকা নিতে পারবে। দেশের মুদ্রাবাজারকে শক্তিশালী করতে এবং মুদ্রা ব্যবস্থাপনার উন্নতির জন্য চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক দৈনিক রেপোতে টাকা ধার দেওয়া বন্ধ রাখে।

তবে প্রতি সপ্তাহে ২ দিন (সোম ও বুধবার) কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংকগুলোকে রেপোতে টাকা ধার দেওয়া হতো। আর নতুন নিয়মে তা করা হচ্ছে শুধু মঙ্গলবার। ওইদিন কোনো ছুটি থাকলে তা আগে বা পরে করা যাবে। তবে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বিদ্যমান হারে প্রতিদিন অব্যাহত থাকবে।

রেপো বা রিপারচেজ অ্যাগ্রিমেন্ট এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্প মেয়াদে অর্থ ধার করে ব্যাংকগুলো। কেন্দ্রীয় ব্যাংক সরকারি সিকিউরিটিজ ক্রয় বা বিক্রয় করে টাকার সরবরাহ ও ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থাকে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ