বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
অর্থ-বাণিজ্য

ভোজ্যতেল আমদানি ও বিক্রিতে ভ্যাট কমল ৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সয়াবিন ও পাম তেল আমদানি, প্রক্রিয়াজাতকরণ ও কেনাবেচার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়েছে সরকার।

বৃহস্পতিবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এক প্রজ্ঞাপনে, রাজস্ব বোর্ড বিদ্যমান ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে। আরেক প্রজ্ঞাপনে ভোজ্যতেলের উৎপাদন ও ব্যবসায়ে ভ্যাট অব্যাহতি দিয়েছে এনবিআর। এই সিদ্ধান্ত চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে এনবিআর।

গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এনবিআর এ সিদ্ধান্ত নিয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ