শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে বড় পতনে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে উল্লেখযোগ্য হারে। মঙ্গলবার (১৫ অক্টোবর) তেলের দাম কমেছে ৪ শতাংশের বেশি। এর অন্যতম কারণ হলো দুর্বল চাহিদার পূর্বাভাস ও ইরানের তেল স্থাপনায় ইসরায়েল হামলা করবে না এমন ঘোষণায়।

ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩.২৮ ডলার বা ৪.২ শতাংশ কমে ৭৪.১৮ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩.৩৩ ডলার বা ৪.৫ শতাংশ কমে ৭০.৫০ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে উভয় বেঞ্চমার্কের দাম কমে অন্তত ৪ ডলার। এতে অক্টোবরের পর তেলের দাম কমে সর্বনিম্ন হয়।

ইরানের হামলার প্রতিশোধ নিতে দেশটির তেল ও পারমাণবিক স্থাপনায় হামলার কথা জানিয়ে আসছিল ইসরায়েল। এতে তেলখাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ও তেলের দাম বেড়ে যায়। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলোচনা চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে।

সবশেষ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে জানিয়েছেন, তার দেশ ইরানের তেল অথবা পারমাণবিক স্থাপনায় নয়, বরং সামরিক স্থাপনায় হামলা চালাতে চায়।

এদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রাশিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহের অভিযোগে ইরানের বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ