শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ
advertisement
অর্থ-বাণিজ্য

অভিযানের ভয়ে আড়তে ডিম বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা

অর্থ-বাণিজ্য ডেস্ক : অভিযানের ভয়ে আড়তে ডিম বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে করে ঢাকার বাজারে ডিমের সংকট তৈরির শঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের আড়তে বেশিরভাগ ব্যবসায়ী ডিম বিক্রি করেননি। এতে ডজন প্রতি ডিমের দাম ১০-১৫ টাকা বেড়ে গেছে।

ব্যবসায়ীদের দাবি, সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করতে হলে তার চেয়ে কম দামে ডিম কিনতে হবে। কিন্তু আড়তদারদের তার চেয়ে বেশি দামে ডিম কিনতে হচ্ছে। যে কারণে বিক্রিও করতে হয় বেশি দামে। এই পরিস্থিতিতে ভোক্তা অধিদপ্তর বাজার মনিটরিংয়ে এসে ব্যবসায়ীদের বাড়তি দাম নেওয়ার জন্য জরিমানা করছে।

এদিকে ঢাকার খুচরা বাজারে প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিম ১৮০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। যা দুই-তিনদিন আগেও ছিল ১৬৫ টাকার মধ্যে।

তেজগাঁওয়ের আড়তগুলো থেকে মূলত ঢাকার একটি বড় অংশের ডিমের চাহিদা পূরণ হয়। দৈনিক ১৪-১৫ লাখ পিস ডিম আসে এসব আড়তে। যা ঢাকার বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।

এদিকে এ পরিস্থিতিতে মঙ্গলবার সকালে ডিম, আড়তদার, পাইকারি ব্যবসায়ী, খামারিদের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের পোল্ট্রি খাতের ব্যবসায়ীদের নিয়ে সভা ডেকেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি আমানত উল্লাহ বলেন, ভোক্তা অধিদপ্তরের মিটিংয়ে বিষয়টি সুরাহা হলেই আমরা আবার ডিম বিক্রি শুরু করবো।

সর্বশেষ পাওয়া সংবাদ