শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
অর্থ-বাণিজ্য

কাঁচা মরিচের কেজি ৫০০ টাকার ঘরে

অর্থ-বাণিজ্য ডেস্ক : নানা অজুহাতে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ানোর চর্চা অনেকদিন ধরেই চলছে। এবার বিক্রেতাদের জন্য অজুহাত হয়ে এসেছে কয়েকদিন ধরে চলা বৃষ্টি। এমন অজুহাতে দক্ষিণ কমলাপুর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রায় ৫০০ টাকা পর্যন্ত।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে দক্ষিণ কমলাপুর কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খুচরা এ বাজারে দেখা গেছে, প্রতিটি সবজির দাম গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের।

এত বেশি দামে মরিচ কেন বিক্রি হচ্ছে এমন প্রশ্নের জবাবে বিক্রেতারা বলেন, গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে অনেক সবজির বাগান নষ্ট হয়ে গেছে। এছাড়া পণ্য আনতে পরিবহন ব্যবস্থা অনেক কম এখন। পণ্য যা আনা সম্ভব হয় তাতে আবার ভাড়া বেশি পড়ে। এসব বাজার ঘুরে মুরগির দরও বাড়তি অবস্থায় দেখা গেছে। একইভাবে মাছের দামও বেশি।

দেখা গেছে, বাজারে ঢেঁড়স ৬০ টাকা, বেগুন ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৭০ টাকা, কচু ৭০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ এসব বাজারে অধিকাংশ সবজির দাম ৭০ থেকে ৮০ টাকা। কিছু কিছু আবার শতকের ঘরও ছাড়িয়েছে।

এ ছাড়া, পেঁপে ৩৫ টাকা, লাউ আকৃতিভেদে ৬০ থেকে ৮০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা কেজি লেবুর হালি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায় এবং মিষ্টি কুমড়া কেজি ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে দেশি পেঁয়াজ ১২০ টাকা, আদা ২৮০ টাকা, রসুন ২২০ টাকা এবং আলু কেজি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে দেশের বাজারে নিত্যপণ্যের অস্থিরতা থাকলেও সরকারি হিসাব বলছে, সেপ্টেম্বর মাসে দেশের গড় মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে দেশের গড় মূল্যস্ফীতি কমে ৯.৯২ শতাংশে এসেছে। তবে খাদ্য মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘরেই আছে। এ মাসে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে ১০.৪ শতাংশে ঠেকেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ