রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬
advertisement
অর্থ-বাণিজ্য

অক্টোবরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৩,৫৬০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : চলতি মাস অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসীরা বৈধপথে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৫৬০ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে)। ৬ দিনের এই প্রবাসী আয় আগের মাসের সর্বনিম্ন প্রবাসী আয় থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

হালনাগাদ তথ্য অনুযায়ী অক্টোবরের প্রথম ৬ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৪১ হাজার ৯০ মার্কিন ডলার। আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন এসেছিল চার কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ৬০ মার্কিন ডলার। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সর্বনিম্ন প্রবাসী আয় এসেছিল। সে হিসাবে অক্টোবর মাসে কিছুটা ভালো সূচনা হয়েছে।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪ কোটি ৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার। রাষ্ট্র মালিকানাধীন দুই বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৮ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৩২ লাখ মার্কিন ডলার। আর বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো মাধ্যমে এসেছে ১১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর তিন মাসে যথাক্রমে প্রবাসী আয় এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার ও ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

সর্বশেষ পাওয়া সংবাদ