রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
অর্থ-বাণিজ্য

খোলাবাজারে আবারও ডলারের দাম বৃদ্ধি

অর্থ-বাণিজ্য: খোলাবাজারে ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার,৫ অক্টোবর) কার্ব মার্কেট প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৯ থেকে ১২০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ১১৭-১১৮ টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দাম প্রায় ১১১ টাকা। তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১১৯ টাকার অধিক দামে।

বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের এক্সচেঞ্জ হাউজ এবং ডলার কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, বেশিরভাগ মানি চেঞ্জারের কাছে ডলার নেই। যাদের কাছে আছে তারা সরাসরি বিক্রি করছেন না।

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব শেখ হেলাল সিকদার বলেন, বাংলাদেশ ব্যাংক মানি চেঞ্জারগুলোকে ডলারের দাম বেঁধে দিয়েছে। তাদের কিনতে হয় ১১১ টাকা ৮০ পয়সায়। আর বিক্রি করতে হয় ১১৩ টাকা ৩০ পয়সায়। কিন্তু এ দামে কেউ ডলার পাচ্ছে না। তাই মানি চেঞ্জারগুলো শূন্য হাতে বসে আছে।

তিনি বলেন, মানি চেঞ্জারগুলো ফাঁকা রয়েছে। তবে ট্রাভেল এজেন্সি ও ফুটপাতে ডলার বিক্রি হচ্ছে। কারণ, কারও কাছে তাদের হিসাব দিতে হয় না।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ