রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
অর্থ-বাণিজ্য

ব্যাংক ঋণের সুদহার বেড়ে হলো ১০.৭০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকগুলোর ঋণের সুদহার ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সুদহার নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৭০ শতাংশ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, রেফারেন্স ঋণহার (স্মার্ট) এর ৭.২০ শতাংশের সাথে ব্যাংকগুলো এখন থেকে ৩.৫০ শতাংশ সুদহার যোগ করতে পারবে।

ট্রেজারি বিলের ছয় মাসের গড় হারের ভিত্তিতে স্মার্ট রেট হিসাব করা হয়। বর্তমানে স্মার্ট হারের সাথে ৩ শতাংশ সুদ যোগ করতে পারে ব্যাংকগুলো।

চালান প্রেরণ পূর্বক রপ্তানি ঋণের জন্য, স্মার্ট রেটের সাথে ২.৫ শতাংশ হারে সুদ নিতে পারবে ব্যাংকগুলো। আগে এক্ষেত্রে ২ শতাংশ হারে সুদ যোগ হতো।

তবে কৃষির জন্য ঋণের সুদহার অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।

জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক ঋণের সুদহার নির্ধারণে স্মার্ট চালু করে।

মুদ্রানীতিতে বলা হয়, ঋণের সুদহার নির্ধারণে ব্যাংকগুলো স্মার্টের সাথে সর্বোচ্চ ৩ শতাংশ, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) সর্বোচ্চ ৫ শতাংশ সুদ যোগ করতে পারবে। জুলাই মাসে স্মার্ট হার ছিল ৭ দশমিক ১০ শতাংশ, কিন্তু গত দুই মাসে এটি ১০ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ