রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
অর্থ-বাণিজ্য

জুনে ৩০ বিলিয়ন ডলার ছাড়াবে রিজার্ভ

অর্থ-বাণিজ্য: আগামী ৯ অক্টোবর মরক্কোয় শুরু হচ্ছে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা। এতে বিশ্বের ১৮৮ দেশের অর্থমন্ত্রী ও গভর্নর অংশগ্রহণ করবেন।

তবে এবারের সভায় অংশ নিচ্ছেন না অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। 

এজন্য ইতোমধ্যে ‘ম্যাক্রোইকোনমিক পারফরম্যান্স অব বাংলাদেশ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে অর্থ বিভাগ। সভায় সেটি উত্থাপন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

আরও পড়ুন-আরও কমলো সয়াবিনের দাম !

আরও পড়ুন-জেনে নিন কোন দেশের মুদ্রা আজকে বাংলা টাকায় কত

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের শেষ (জুন) নাগাদ দেশের বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ দাঁড়াবে ৩০ বিলিয়ন ডলারে। গত সেপ্টেম্বর শেষে যার পরিমাণ দাঁড়িয়েছে ২১ বিলিয়ন ডলার। 

প্রতি মাসে রিজার্ভ থেকে কমপক্ষে ১ বিলিয়ন ডলার নিয়ে পণ্য আমদানি ব্যয় মেটাচ্ছে সরকার। এতে বিদেশি মুদ্রার সঞ্চায়ন কমছেই। গত ২ বছরে তা কমে প্রায় অর্ধেকে ঠেকেছে।

আরও পড়ুন: ডলারের বিপরীতে আরও কমতে পারে টাকার মান

আরও পড়ুন- ৭ মাসের মধ্যে সর্বনিম্নে সোনার দাম

তবে প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঢাকা। আমদানি পণ্যের মূল্য ও পরিমাণ পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্যান্য বিষয়াদি তদারকিতে জোর দেয়া হয়েছে।

এতে জানানো হয়, চলতি অর্থবছরে আরও বাজেট সহায়তা নেয়া হবে। তাতে রিজার্ভ বাড়বে। এবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) থেকে ৪০০-৮০০ মিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

আগামী বছরের জুন নাগাদ বিশ্বব্যাংক থেকে পাওয়া যাবে আরও ২৫০ মিলিয়ন ডলার। এছাড়া অন্যান্য উন্নয়ন অংশীদারের কাছ থেকে বাজেট সহায়তা চাওয়া হবে। সবমিলিয়ে রিজার্ভ বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, মরক্কোর মারাকাশ শহরে টানা ৬ দিন হবে ওই সভা। সেখানে এসব তুলে ধরা হবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ