রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
অর্থ-বাণিজ্য

আবারো বাড়লো ডলারের দাম

অর্থ-বাণিজ্য: দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো বাড়ালো আবারও ডলারের দাম। এবার সবক্ষেত্রেই ৫০ পয়সা করে বাড়িয়েছে তারা। সোমবার (২৫ সেপ্টেম্বর) নতুন এই দর কার্যকর হয়েছে।

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ভার্চুয়াল সভায় এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ১১০ টাকায় ডলার কিনে ১১০ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে রাজি হয়েছে সবাই।

নতুন বিনিময় হার অনুযায়ী, কমার্সিয়াল ব্যাংকগুলো থেকে প্রতি ডলারে ১১০ টাকা পাবেন রপ্তানিকারক ও রেমিট্যান্স প্রেরণকারীরা। আর আমদানিকারকদের কাছ থেকে ডলারপ্রতি ১১০ টাকা ৫০ পয়সা নেবে ব্যাংকগুলো।

সভায়,ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা ৫০ পয়সা। গত বছরের জানুয়ারিতে যা ছিল ৮৫ টাকা ৮০ পয়সা।

রেমিট্যান্স ও রপ্তানি আয় প্রত্যাশার চেয়ে কমেছে। সেই তুলনায় আমদানি বিল বেশি হয়েছে। ফলে দেশের রিজার্ভ কমে গেছে। ফলে গত দেড় বছর ধরে টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছেই।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ