রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
অর্থ-বাণিজ্য

অক্টোবরে কানাডার তেল রপ্তানি বাড়ার আভাস

অর্থ-বাণিজ্য: ধারনা ছিলো আগামি অক্টোবর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্তে অটল থাকবে, কিন্তু তারা যে ডিসেম্বর পর্যন্ত তা টেনে নিয়ে যাবে, সেটি অপ্রত্যাশিত। যার কারনে সাধারনভাবেই বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের চাহিদা বাড়বে। এতে মার্কিন উপসাগরীয় টার্মিনালগুলো থেকে কানাডার তেল রপ্তানি অক্টোবরে ব্যাপক বাড়ার আভাস দিয়েছে ব্লুমবার্গ।

ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছে, অক্টোবরে কানাডার অপরিশোধিত তেলের চালান ১ কোটি ১০ লাখ ব্যারেলে গিয়ে পৌঁছাতে পারে বলে নাম প্রকাশ না করার শর্তে বাজারসংশ্লিষ্টরা জানান। সেপ্টেম্বরের রপ্তানি থেকে এটি হবে ছয়গুণ বেশি।

কানাডার অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র তাদের শোধনাগারগুলোর রক্ষণাবেক্ষণের জন্য কম তেল কেনা এবং এশিয়া ও ইউরোপের ক্রেতাদের জন্য বেশিসংখ্যক ব্যারেল খালি করার পরিকল্পনা নিয়েছে।

সৌদি আরব ও রাশিয়ার তেল উৎপাদন হ্রাস এবং কানাডার তেলের দাম বাড়িয়ে দেওয়ায় বিশ্বজুড়ে রয়েছে তেল সরবরাহের চাপ। আর এসবের মধ্যেই দেশটির তেল রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

লিংক ডেটা সার্ভিসেস অনুসারে, গত দুই মাসের মধ্যে নিমেক্স ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারে এই সপ্তাহের শুরুর দিকে কানাডীয় অপরিশোধিত তেলের দামে সবচেয়ে কম ডিসকাউন্ট দেওয়া হয়েছে।

স্থলবেষ্টিত আলবার্টাতে উৎপাদিত তেল বালির ব্যারেলগুলো পাইপলাইনের মাধ্যমে পৌঁছানো হয় জলপথে। পাইপলাইন দিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বন্দরে যায় এই ব্যারেলগুলো এবং সেখান থেকে চীন, ভারত এবং স্পেনের শোধনাগারগুলোয় পাঠানো হয়। সালফারযুক্ত তেল মার্কিন জ্বালানি নির্মাতাদের পছন্দের। কিন্তু মৌসুমি শোধনাগারগুলো উত্তর আমেরিকার বাইরের বাজারের জন্য আরও ব্যারেল খালি করছে।

বিপি পিএলসির শোধনাগার যুক্তরাষ্ট্রে কানাডীয় তেলের বৃহত্তম ব্যবহারকারীদের মধ্যে অন্যতম। এই শোধনাগারটিও রক্ষণাবেক্ষণের জন্য তেলের মজুত কমিয়ে দেবে,যা অক্টোবরের শেষ পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।

অক্টোবরে ভরা ব্যারেলগুলো ভারতে আসতে শুরু করবে নভেম্বরে। সে সময় ভারত উদযাপন করবে দীপাবলি। আলোর এই উৎসবে ভোক্তাদের বড় রকমের জ্বালানি খরচ হয়।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ