শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
অর্থ-বাণিজ্য

বাড়তি দামে আলু-পেঁয়াজ-ডিম বিক্রি, ৮৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে আলু, পেঁয়াজ, ডিম স্যালাইন বিক্রি করায় সারাদেশে ৮৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ৩২টি টিম ৩৯টি বাজারে অভিযান পরিচালনা করে।

এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৩০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।

সারাদেশের বিভিন্ন বাজারে এসব অভিযানে ৮৬টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ