শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
অর্থ-বাণিজ্য

৪ দেশ বাদে অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার তেল রপ্তানি বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক : ৪ দেশ বাদে বিশ্বের বাকি সব দেশে ডিজেল ও গ্যাসোলিন রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাশিয়া। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সই করা এক ডিক্রিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্রেমলিন বলছে, অভ্যন্তরীণ বাজারে তেলের দাম স্থিতিশীল করতেই ‘সাময়িক’ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাশিয়ার এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। তবে বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এই চারটি দেশই মস্কোর নেতৃত্বাধীন ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সদস্য।

বিশ্বে ডিজেল ও গ্যাসোলিনের বৃহত্তম এবং অপরিশোধিত তেলের অন্যতম প্রধান সরবরাহকারী রাশিয়া। ফলে ক্রেমলিনের এই নিষেধাজ্ঞায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

রাশিয়ার নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পরপরই বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলার বেড়ে গিয়েছিল।

শুক্রবার বিকেলে লন্ডনে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪.১৩ ডলারে লেনদেন হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০.৬২ ডলারে। সূত্র: সিএনবিসি, রয়টার্স

সর্বশেষ পাওয়া সংবাদ