শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার
advertisement
অর্থ-বাণিজ্য

ত্রিপুরা দিয়ে বাংলাদেশে রপ্তানি বাড়াতে চায় ভারত

অর্থ-বাণিজ্য ডেস্ক: প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সৃষ্টি করে ত্রিপুরা দিয়ে বাংলাদেশে রপ্তানিকরা পণ্যের সংখ্যা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে ভারত। বাংলাদেশের সঙ্গে সীমান্তঘেঁষা এ রাজ্য থেকে রপ্তানি বাড়াতে বলেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল।

সম্প্রতি ত্রিপুরায় দুদিনের সফরে গিয়ে রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করে তিনি এ পদক্ষেপ নিতে বলেন।ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, অনুপ্রিয়া প্যাটেল এদিন সিপাহিজালার জেলা ম্যাজিস্ট্রেট বিশাল কুমার ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশে উন্নয়ন প্রকল্প ও রপ্তানির সম্ভাবনা পর্যালোচনার বিষয়ে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে বিশাল কুমার বলেন, ‘উন্নয়ন প্রকল্প ও রপ্তানি-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি করে প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপর জোর দিয়েছেন প্রতিমন্ত্রী।’  
  
এছাড়া ওই বৈঠকে রাবারের মূল্য সংযোজন করার বিষয়েও জোর দিয়েছেন অনুপ্রিয়া। কেননা উত্তর-পূর্ব রাজ্যে প্রাকৃতিক রাবারের প্রচুর সম্পদ রয়েছে। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ