শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম রোববার জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার
advertisement
অর্থ-বাণিজ্য

ডলারের কারণে আমদানি পণ্যের দাম বেড়েছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের দাম বেড়ে যাওয়া, পরিবহন ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে আমদানি-নির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সংসদে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি বলেন, ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়া, পরিবহন ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে আমদানি-নির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে। তবে, নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া রোধকল্পে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০২২-২৩ অর্থবছরে ১১ হাজার ৬৭০টি অভিযান পরিচালনা করেছে। চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত মোট ১ হাজার ৮০৩টি অভিযানের মাধ্যমে ৪ হাজার ১৩৭টি প্রতিষ্ঠানকে ২ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১২৪টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ২০২২-২৩ অর্থবছরে ঢাকা মহানগরে মোট ৭৩৭টি বাজার মনিটরিং করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ