শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ
advertisement
অর্থ-বাণিজ্য

শ্রীমঙ্গলে কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক ২০ দিনব্যাপী প্রশিক্ষণের শুরু হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শ্রীমঙ্গলের ডলুছড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেন্টারে আয়োজিত হাতে-কলমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্বাস আলী, মৌলভীবাজারের আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের অধ্যক্ষ তোফায়েল আহমদ, বিসিক (মৌলভীবাজার)-এর উপব্যবস্থাপক মো: বিল্লাল হোসেন ভূইয়া প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীমঙ্গলের উদ্যোক্তা মো: রবিউল ইসলাম রাসেল। ১১-৩০ সেপ্টেম্বর ২০ দিনব্যাপী এ কোর্সটিতে প্রশিক্ষণ দিবেন কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবী। এতে ২০ জন প্রশিক্ষণার্থী এ কোর্সটিতে অংশ নিচ্ছেন। কোর্স সমাপ্তি শেষে প্রত্যেককে সনদ প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

(এসএমই ফাউন্ডেশন)-এর উদ্যোগে কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ আয়োজনকে স্বাগত জানিয়ে ও কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীরাও এখন ঘরে বসে নেই। তাদের অনেকেরই উদ্যোক্তার ভূমিকায় অবতীর্ণ হওয়া প্রমাণ করে টেকসই ও ডিজিটাল অর্থনীতি বাস্তবায়নে নারীরাও এগিয়ে আছেন।

কলাগাছের সুতা দিয়ে পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ আয়োজনকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এ দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান দিন দিন জোরালো হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শ্রমঘন শিল্পকে গুরুত্বপূর্ণ দিচ্ছে সরকার।

এ প্রশিক্ষণ আয়োজন এবং কলাগাছের সুতা দিয়ে তৈরি কলাবতী শাড়ি ও পোষাকের উদ্ভাবক রাধা দেবীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে বিশেষ অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিচালিত ছোট ও মাঝারি শিল্পের ভূমিকা প্রবৃদ্ধি ও কর্মসংস্থান উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জিডিপিতে ২৭ শতাংশ অবদান এসএমই খাতের।

সমাজতন্ত্র অভিমুখী অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক ও বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয়ে সমতা-ন্যায্যতার প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রয়োজনেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে নিরন্তর।

সর্বশেষ পাওয়া সংবাদ