শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ
advertisement
অর্থ-বাণিজ্য

মোংলা ইপিজেডে ১ কোটি ৯৫ লাখ ডলার বিনিয়োগ চীনা কোম্পানির

অথ-বাণিজ্য ডেস্ক : চীনা কারখানা মেসার্স কিউএসএল.এস গার্মেন্টস কোম্পানি লিমিটেড ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে মোংলা ইপিজেডে একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে।

এ লক্ষ্যে রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স কিউএসএল.এস গার্মেন্টস কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু এবং কিউএসএল.এস গার্মেন্টস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ানলি জুয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি বার্ষিক ৬০ লাখ পিছ বিভিন্ন ওভেন ও নিট পোশাক যেমন- শার্ট, টি-শার্ট, জ্যাকেট, প্যান্ট, শর্টস প্রভৃতি উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ২৫৯৮ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ