শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
অর্থ-বাণিজ্য

জন্মাষ্টমী উপলক্ষ্যে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক : হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হারুন উর রশীদ বলেন, বুধবার (৬ সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল বিভাগ বন্ধ থাকবে। যার কারণে বুধবার হিলি বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারের কোনো বন্ধ নেই। অন্যান্য দিনের মতোই বুধবার এই পথ দিয়ে দু’দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ